দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়াকে লক্ষ্য করে প্রস্তুত করা নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের আওতা শিগগিরই ইরান ও হিজবুল্লাহ পর্যন্ত সম্প্রসারিত হতে পারে।
মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তারা ইরানকে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে, যা খুবই বড় একটি বিষয়। তারা হিজবুল্লাহকেও অন্তর্ভুক্ত করতে পারে।’
রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের আইনপ্রণেতারা দ্রুত বিলটি পাসের পক্ষে কাজ করছেন। দীর্ঘদিন ধরে এই নিষেধাজ্ঞা প্যাকেজ এগিয়ে নিতে ভূমিকা রাখা রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহামের মৃত্যুর পর বিলটি দ্রুত এগিয়ে নেওয়ার তৎপরতা আরও বেড়েছে।
ট্রাম্প বলেন, বিলটির বিস্তারিত চূড়ান্ত হলে এটি পাস হওয়ার ‘ভালো সম্ভাবনা’ রয়েছে।
তিনি আরও বলেন, ‘লিন্ডসি এটি খুবই চেয়েছিলেন। এটি লিন্ডসির প্রতি সম্মান জানিয়েই করা হচ্ছে।’
সূত্র: সিএনএন
/অ