• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কক্সবাজার

নিষেধাজ্ঞা শেষে কক্সবাজারে শুঁটকি উৎপাদনের ধুম

দেশ টিভি ডেস্ক
  ১১ নভেম্বর ২০২৬, ১৬:৫১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরা শুরু হওয়ায় কক্সবাজার উপকূলে শুঁটকি উৎপাদনের ধুম পড়েছে। প্রতিদিন আট শতাধিক মহালে উৎপাদিত হচ্ছে ১৫০ মেট্রিক টনের বেশি শুঁটকি। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর জেলায় প্রায় ৫০০ কোটি টাকার শুঁটকি উৎপাদনের আশা করছেন সংশ্লিষ্টরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত ২৯ অক্টোবর সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হয়। এরপর থেকেই কক্সবাজারের উপকূলীয় এলাকায় শুঁটকি উৎপাদন বেড়েছে। বিশেষ করে নাজিরারটেকের শুঁটকি মহালগুলোতে বেড়েছে কর্মব্যস্ততা। এসব মহালে বিপুলসংখ্যক নারী-পুরুষ শ্রমিক মাছ শুকানো ও প্রক্রিয়াজাতকরণের কাজে নিয়োজিত রয়েছেন।

বৃহস্পতিবার সকালে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরারটেক এলাকার নেয়ামত এন্টারপ্রাইজ মহালে গিয়ে দেখা যায়, সেখানে ৯ জন নারীসহ ৩০ জন শ্রমিক কাজ করছেন। নারী শ্রমিক সাবেকুন্নাহার বাসসকে বলেন, এখন শুঁটকির ভরা মৌসুম। দীর্ঘদিন মাছ ধরা বন্ধ থাকার পর পাঁচ দিন আগে আবার সাগরে মাছ ধরা শুরু হয়েছে। এরপর থেকেই শুঁটকি উৎপাদনে ব্যস্ততা বেড়েছে।

পাশের কামাল ট্রেডার্স মহালে প্রায় ৫০ মণ শুঁটকি মজুত রয়েছে। সেখানে কর্মরত শ্রমিক মামুনুল হক বলেন, শীতকালে শুঁটকির চাহিদা বেশি থাকে। তবে উৎপাদন নির্ভর করে সাগরে কী পরিমাণ মাছ ধরা পড়ছে তার ওপর। ট্রলারের জালে বেশি মাছ উঠলে শুঁটকির উৎপাদনও বাড়ে।

আলম এন্টারপ্রাইজের মালিক মো. আলম বলেন, সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত মহালগুলোতে কাজ চলে। কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের অনেকে বাড়ি ফেরার সময় কয়েক কেজি করে শুঁটকি কিনে নিয়ে যান। ফলে পর্যটকের সংখ্যা বাড়লে শুঁটকির চাহিদাও বাড়ে।

নাজিরারটেক মহালে দেখা যায়, গভীর সাগর থেকে মাছ নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। ব্যবসায়ীরা সেসব মাছ কিনে মহালে নিয়ে আসছেন। পরে ধুয়ে-মুছে বাঁশের তৈরি মাচায় শুকানোর জন্য তুলে দিচ্ছেন শ্রমিকরা। এসব মাছের মধ্যে লইট্টা, ছুরি, পোপা, মাইট্যা, কামিলা, ফাইস্যা ও রূপচাঁদাসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ রয়েছে।

মাছ বাছাই, পরিষ্কার ও রোদে শুকানোর কাজে নিয়োজিত শ্রমিকদের বেশির ভাগই নারী। অনেকের জীবিকার প্রধান অবলম্বন এই পেশা। নারী শ্রমিক রোকেয়া বেগম বলেন, সাগর থেকে আনা মাছ প্রথমে বেছে আলাদা করেন, এরপর রোদে শুকান। তাঁর তিন সন্তানের মধ্যে দুজন স্কুলে পড়ে। সংসারের খরচ চালাতে কয়েক বছর ধরে এ কাজ করছেন তিনি।

ব্যবসায়ীরা জানান, কক্সবাজার শহরের ছোট-বড় ছয় শতাধিক হোটেল-রেস্তোরাঁয় পর্যটকদের খাবারের সঙ্গে শুঁটকির ভর্তা পরিবেশন করা হয়। পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে শুঁটকির চাহিদা ও দামও বাড়ে।

স্থানীয় মহাল ও বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ছুরি শুঁটকি ১ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা, লইট্টা ৫০০ থেকে ১ হাজার ২০০ টাকা, ফাইস্যা ৩০০ থেকে ৩৫০ টাকা, পোপা ৫০০ থেকে ৮০০ টাকা, মাইট্যা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা, রূপচাঁদা ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৭০০ টাকা, লাক্ষ্যা ২ হাজার থেকে ২ হাজার ৩০০ টাকা এবং কোরাল ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

জেলা মৎস্য কর্মকর্তা বলেন, শীত মৌসুমের শুরুতে কক্সবাজারের উপকূলীয় এলাকায় ঐতিহ্যবাহী শুঁটকি উৎপাদন শুরু হয়। সাধারণত অক্টোবর-নভেম্বর থেকে শুরু হয়ে পুরো শীতকালজুড়ে এ উৎপাদন চলে।

আরও পড়ুন

সাংবাদিকদের জিডির হুমকির অভিযোগ ওসির বিরুদ্ধে

বাংলাদেশ শুঁটকি মাছ রপ্তানিকারক সমিতির সভাপতি আবদুল শুক্কুর বাসসকে বলেন, জেলার অন্তত ৪০টি মহাল থেকে গত বছর হংকং, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় শুধু পোপা শুঁটকি রপ্তানি করে প্রায় ২০০ কোটি টাকা আয় হয়েছে। পরিবেশ অনুকূলে থাকলে এবার শুঁটকি রপ্তানি থেকে ৩০০ কোটি টাকা আয়ের সম্ভাবনা রয়েছে। পোপা শুঁটকি দিয়ে সুস্বাদু স্যুপ তৈরি হওয়ায় বিদেশে এর চাহিদা বেশি।

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা বলেন, পর্যটকসহ দেশের মানুষের কাছে বিষমুক্ত শুঁটকি সরবরাহের জন্য কাজ চলছে। গত বছর কক্সবাজারে প্রায় ৪০০ কোটি টাকার শুঁটকি উৎপাদিত হয়েছিল। পরিবেশ ও পরিস্থিতি স্বাভাবিক থাকলে এবার উৎপাদনের পরিমাণ ৫০০ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে।

যে আই

  • শুঁটকি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X