দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে যোগ দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে জার্মানি। ইরান যদি অঞ্চলের দেশগুলোর ওপর হামলা অব্যাহত রাখে, সে ক্ষেত্রে সম্ভাব্য পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
ইসরায়েলের সামরিক রেডিওকে জার্মান রাজনৈতিক ও সামরিক সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সামরিক পদক্ষেপের পরিকল্পনা ইতোমধ্যে শুরু হয়েছে। এতে সরাসরি বোমা হামলায় অংশগ্রহণ থেকে শুরু করে সামরিক ও আকাশ সহায়তা দেওয়ার বিষয়গুলো বিবেচনায় রয়েছে। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং দেশটির পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্যরাও এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে ইসরায়েলে অবস্থিত জার্মান দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
গত রাতে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ইরানের হামলার নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, প্রয়োজন হলে তারা ইরানের বিরুদ্ধে ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ গ্রহণ করে নিজেদের এবং উপসাগরীয় অঞ্চলে মিত্রদের স্বার্থ রক্ষা করতে প্রস্তুত।
এমএস/