দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে চিকিৎসাবিজ্ঞান দিয়ে। চিকিৎসাবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্র ও জার্মানির তিন বিজ্ঞানী কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর্জ নাগেল।
সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ২০২৬ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিকস নিয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে।
এবার চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শুরু হলো ২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা। আগামী শুক্রবারের মধ্যে পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে।
এর আগে ২০২৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের মেরি ব্রুনকো ও ফ্রেড র্যামসডেল এবং জাপানের শিমুন সাকাগুচি। পেরিফেরাল ইমিউন টলারেন্স বা শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা কীভাবে নিজস্ব কোষ ও বাইরের ক্ষতিকর উপাদানের মধ্যে পার্থক্য করে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়।
২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুন। মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে তাদের অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।
আগামী ১০ ডিসেম্বর সুইডেনের স্টকহোমে আয়োজিত অনুষ্ঠানে নোবেলজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। প্রতিটি পুরস্কারের সঙ্গে ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা অর্থমূল্যের পুরস্কার দেওয়া হয়, যা ১০ লাখ ইউরোর কিছু বেশি বা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান।
প্রতিবছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীদের নির্বাচন ও ঘোষণা করে সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। ১৯০১ সাল থেকে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এ পুরস্কার দেওয়া হচ্ছে।
সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে এ পুরস্কারের নামকরণ করা হয়েছে। ঊনবিংশ শতকের এই বিজ্ঞানী ডিনামাইট আবিষ্কারের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হন। পরে তিনি উইল করে যান, তার সম্পদ থেকে প্রতিবছর পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, শান্তি ও সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পুরস্কার দেওয়া হবে।
১৯৬৯ সাল থেকে এই পাঁচটি বিভাগের সঙ্গে অর্থনীতিও নোবেল পুরস্কারের আওতায় যুক্ত হয়।
এমএস/