• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

হ্যালোইনে জার্মানির রাজপথে নামছেন হাজারো তরুণ, উদ্বেগে প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক
  ৩১ অক্টোবর ২০২৬, ১৮:২৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জার্মানিজুড়ে শনিবারের বিক্ষোভে ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষের অংশ নেওয়ার প্রত্যাশা করছেন আয়োজকেরা। ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া তরুণদের আন্দোলনে অনুপ্রাণিত হয়ে জার্মানিতেও রাস্তায় নামছে জেন-জি প্রজন্ম। শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে এ বিক্ষোভের আয়োজন করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

চলতি বছর ইউরোপের বিভিন্ন দেশে জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভের ধারাবাহিকতায় এ কর্মসূচি নেওয়া হয়েছে। সার্বিয়ায় শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনের পর নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিনের শাসকের পতন ঘটে। অন্যদিকে, ফ্রান্সে বিক্ষোভ রূপ নেয় দাঙ্গা ও লুটপাটে।

‘জেন জেড রেগেল্ট’ (জেন-জি দায়িত্ব নিচ্ছে) নামের একটি প্রচারগোষ্ঠীর উদ্যোগে জার্মানির বার্লিন, ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখসহ ৩৪টি শহরে বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে। বাধ্যতামূলক সামরিক নিয়োগের বিরোধিতা এবং শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর দাবি জানাচ্ছে সংগঠনটি। তাদের মতে, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় জার্মানির অনেক তরুণ আর্থিক চাপে রয়েছেন।

জার্মান কর্তৃপক্ষের ধারণা, হ্যালোইন উৎসবের দিনে আয়োজিত বিক্ষোভগুলো মোটামুটি শান্তিপূর্ণ হবে। তবে উগ্রপন্থী গোষ্ঠীগুলো আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহারের চেষ্টা করতে পারে বলে সতর্ক করেছে তারা।

জার্মানির ফেডারেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, দেশটির কট্টর বামপন্থী উগ্রপন্থী মহলের কিছু অংশ এবং বিদেশি উগ্রপন্থী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি গোষ্ঠী বিক্ষোভের পক্ষে জনসমর্থন তৈরির প্রচেষ্টায় যুক্ত হয়েছে।

জার্মানির হেসে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রোমান পোসেক বলেন, ‘ফ্রান্সের সেই দৃশ্যগুলো আমাদের সবার মনে আছে—লুটপাট, বাড়িঘরে আগুন, পুলিশের গাড়িতে আগুন এবং পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা। এ ক্ষেত্রে ফ্রান্সকে কোনোভাবেই অনুসরণীয় উদাহরণ হিসেবে দেখা উচিত নয়।’

সম্ভাব্য সহিংসতার আশঙ্কায় বার্লিনের অভিজাত কুরফুরস্টেনডাম শপিং বুলেভার্ডের কিছু ব্যবসাপ্রতিষ্ঠান আগেভাগেই দোকান বন্ধের পরিকল্পনা করেছে। কয়েকটি দোকানের জানালাও তক্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে।

তরুণদের দাবি ও আন্দোলনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন

আয়োজকদের মতে, ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানিতে তরুণ প্রজন্মের ওপর ক্রমবর্ধমান চাপই এ আন্দোলনের মূল বিষয়।

মিউনিখের সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ১৮ বছর বয়সী স্টিভের। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমাদের উদ্বেগের বিষয়ে সরকারের কোনো জবাব নেই। বরং তারা ব্যয় সংকোচন অব্যাহত রেখেছে এবং আমাদের ওপর আরও বোঝা চাপিয়ে দিচ্ছে। আমাদের উপেক্ষা করা বন্ধ না করা পর্যন্ত আমরা সমাবেশ করার মৌলিক অধিকার প্রয়োগ করে যাব।’

পেনশন ও সরকারি সেবার ওপর বাড়তি চাপের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধারের চেষ্টাও করছে জার্মানি। দেশটিতে বয়স্ক জনগোষ্ঠী অবসরে যাওয়ায় কর্মক্ষম মানুষের সংখ্যা কমছে, যা অর্থনীতির ওপর নতুন চাপ তৈরি করছে।

তবে এই আন্দোলনের নেতৃত্ব কার হাতে এবং এটি সত্যিকার অর্থে তরুণদের আন্দোলন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, এতে বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের অংশগ্রহণ রয়েছে।

জার্মানির জাতীয় স্কুল শিক্ষার্থী সংগঠন বিএসকে এই উদ্যোগ থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। আগামী ২০ নভেম্বর আলাদা বিক্ষোভ কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার বিএসকের মহাসচিব অ্যামি কির্খহফ বলেন, ‘আমরা “জেন জেড রেগেল্ট” থেকে নিজেদের দূরে রাখছি, তবে শিক্ষার্থীদের কাছ থেকে নয়। তাদের উদ্বেগ যৌক্তিক।’

বার্লিনের টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষার্থী শন বেকার শনিবারের বিক্ষোভে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন। ক্যাম্পাসের ভবনগুলোর জরাজীর্ণ অবস্থা তুলে ধরতে চান তিনি।

আরও পড়ুন

ফ্রান্সজুড়ে নতুন করে সহিংসতার আশঙ্কা, কঠোর অবস্থানের ঘোষণা সরকারের

প্রতি ২৬ সেকেন্ডে কেন কেঁপে উঠছে পৃথিবী, রহস্য কী?

পারমাণবিক নীতি পুনর্বিবেচনা এখন ইরানি জনগণের দাবি: খতিব

রয়টার্সকে তিনি বলেন, ‘ভেতরে ঢুকে কক্ষগুলো দেখলে মনে হয়, এটি পরিত্যক্ত কোনো ভবন। অথচ এখানেই আমাদের নিয়মিত পড়াশোনা করতে হয়।’

সূত্র: রয়টার্স

এমএস/

  • জার্মানি
এ সম্পর্কিত আরও খবর
ফ্রান্সে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল চীন ও জার্মানি
ফ্রান্সে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল চীন ও জার্মানি
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জার্মানির তিন বিজ্ঞানী
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জার্মানির তিন বিজ্ঞানী
চাকরির অফার ছাড়াই জার্মানি যাওয়ার সুযোগ, কী এই ‘অপারচুনিটি কার্ড’?
চাকরির অফার ছাড়াই জার্মানি যাওয়ার সুযোগ, কী এই ‘অপারচুনিটি কার্ড’?
প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X