দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় দেশটিতে ভ্রমণকারী নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে চীন ও জার্মানি। স্থানীয় পরিস্থিতির ওপর নজর রাখা, নিরাপত্তা জোরদার করা এবং বিক্ষোভের এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে দেশ দুটি।
চীনের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্স সফররত নাগরিকদের স্থানীয় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে বলেছে। পাশাপাশি নিরাপত্তা সতর্কতা বাড়ানো এবং বিক্ষোভ ও দাঙ্গা চলা এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ও ভ্রমণসংক্রান্ত নির্দেশনা হালনাগাদ করেছে। এতে ফ্রান্সে অবস্থানরত জার্মান নাগরিকদের সতর্ক থাকতে এবং সম্ভব হলে বিক্ষোভের স্থানগুলো এড়িয়ে চলতে বলা হয়েছে।
বিক্ষোভ নিয়ে উদ্বেগ জানিয়ে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গণতান্ত্রিক দেশগুলোর রাস্তায় সহিংসতার কোনো স্থান নেই।
গত শনিবার ফ্রান্সজুড়ে বিক্ষোভে পাঁচ লাখের বেশি মানুষ অংশ নেন। এসব বিক্ষোভের কিছু অংশ সহিংস হয়ে ওঠে। এ ঘটনায় আড়াই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। প্যারিসে বিক্ষোভের সময় একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
সূত্র: বিবিসি
এমএস/