দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লেবাননের ভূখণ্ড ব্যবহার করে রাষ্ট্রীয় কাঠামোর বাইরে কোনো সামরিক বা নিরাপত্তা অভিযান চালানো যাবে না বলে কঠোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। একই সঙ্গে হিজবুল্লাহর সামরিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করে সংগঠনটির ভূমিকা কেবল রাজনৈতিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, ‘লেবাননের ভেতর থেকে কোনো ধরনের হামলা চালানো হলে তা প্রতিরোধে নিরাপত্তা সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
সরকারি ঘোষণায় বলা হয়, হিজবুল্লাহ এখন থেকে শুধু রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। তাদের সব ধরনের সামরিক তৎপরতা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
এমএস/