• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

রেজা পাহলভিকে ঘিরে বিক্ষোভ, রাজতন্ত্রে ফিরতে চায় কি ইরানিরা?

আন্তর্জাতিক ডেস্ক
  ১১ জানুয়ারি ২০২৬, ১৬:৪৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সর্বশেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে রেজা পাহলভিকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে চলমান সরকারবিরোধী বিক্ষোভ। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের সময় মাত্র ১৬ বছর বয়সে বাবার সঙ্গে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়তে হয় রেজা পাহলভিকে। তেলসমৃদ্ধ হাজার বছরের রাজতন্ত্রের উত্তরাধিকারী হয়েও তখনই শেষ হয়ে যায় তার সিংহাসনে বসার সম্ভাবনা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রায় পাঁচ দশক পর, এখন ৬৫ বছর বয়সে এসে তাকে ঘিরে আবারও রাজপথে স্লোগান উঠছে। বৃহস্পতিবার রাতে দেশজুড়ে বিক্ষোভে শোনা যায় ‘এটাই শেষ লড়াই, পাহলভি ফিরবে’ এবং ‘জাভিদ শাহ’ বা ‘রাজা দীর্ঘজীবী হোন’—এমন স্লোগান। বিক্ষোভকারীরা ‘রেজা শাহ, তোমার আত্মা শান্তিতে থাকুক’ বলেও স্লোগান দেন।

তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিবিরোধী আন্দোলন দ্রুতই সরকার ও শাসনব্যবস্থাবিরোধী রূপ নেয়। যুক্তরাষ্ট্রে অবস্থানরত রেজা পাহলভি প্রকাশ্যে মানুষকে রাস্তায় নামার আহ্বান জানালে আন্দোলনে তার নাম আরও জোরালোভাবে উঠে আসে। যদিও ইরানে রাজতন্ত্রের প্রতি সমর্থন এখনো নিষিদ্ধ এবং অপরাধ হিসেবে বিবেচিত।

বিশ্লেষকদের মতে, পাহলভিকে ঘিরে এই আগ্রহ আসলে রাজতন্ত্রে ফেরার আকাঙ্ক্ষা নাকি বর্তমান ধর্মতান্ত্রিক শাসনের প্রতি চরম হতাশা—তা স্পষ্ট নয়। গবেষক ও লেখক আরাশ আজিজি বলেছেন, ‘রেজা পাহলভি বিরোধী রাজনীতিতে প্রভাব বাড়িয়েছেন এবং সামনের সারিতে এসেছেন। তবে তিনি বিভাজনমূলক চরিত্র, সবাইকে এক করতে পারেন এমন নেতা নন।’

ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে ইরানে অভ্যন্তরীণ বিরোধিতা কঠোরভাবে দমন করা হয়েছে। সাবেক প্রেসিডেন্টসহ অনেক সমালোচককে কারাবন্দি করা হয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হাতে চূড়ান্ত ক্ষমতা থাকায় নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতাও সীমিত। এর ফলে প্রবাসী ইরানিদের মধ্য থেকে গড়ে ওঠা বিরোধী শক্তি আরও সক্রিয় হয়েছে এবং সেখান থেকেই রেজা পাহলভির উত্থান।

২০২০ সালে ভুলবশত একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার ঘটনার পর তিনি প্রথম বড়ভাবে আলোচনায় আসেন। পরে প্রবাসী বিরোধীদের একটি জোট গঠিত হলেও অভ্যন্তরীণ মতবিরোধে তা ভেঙে যায়। তবে পাহলভি থেকে যান সবচেয়ে পরিচিত মুখ হিসেবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার প্রকাশ্য সমর্থক, যা অনেক ইরানির মধ্যে বিতর্ক তৈরি করেছে।

রেজা পাহলভি বলেছেন, বিক্ষোভ সফল হলে তিনি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দিতে প্রস্তুত। তবে তার ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট নয়। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভালি নাসর বলেছেন, ‘তিনি অন্তর্বর্তী সরকার ও পরিষদের কথা বলেন, কিন্তু সেখানে কারা থাকবে, কীভাবে তা গঠন হবে—এসব প্রশ্নের উত্তর নেই।’

বিশ্লেষকদের মতে, পাহলভিকে ঘিরে এই আন্দোলন আসলে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের গভীর সংকটেরই প্রতিফলন। দুর্নীতি, নিষেধাজ্ঞা, অর্থনৈতিক বিপর্যয় ও রাজনৈতিক স্বাধীনতার অভাবে বিশেষ করে তরুণ প্রজন্ম হতাশ। অধ্যাপক নাসরের ভাষায়, ‘ইরানিরা পাহলভিকে বেছে নিচ্ছে তার উপস্থিতির জন্য নয়, বরং তাদের চরম হতাশার কারণেই।’

আরও পড়ুন

হামলা হলে মার্কিন সেনা ও ইসরায়েলকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি ইরানের

গাজায় রাতভর ইসরায়েলি হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত

হিজাব নিয়ে বিতর্কিত মন্তব্য: আসামের মুখ্যমন্ত্রী ধুয়ে দিলেন ওয়াইসি

এই হতাশার মধ্যেই অতীতের স্মৃতিকে সামনে এনে নিজেকে তুলে ধরছেন রেজা পাহলভি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অনেক বয়স্ক ইরানি আমার জন্মদিনের উচ্ছ্বাসের কথা মনে করেন। আর এখন তরুণরা আমাকে বাবা বলে ডাকে। এটিই আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।’

সূত্র: সিএনএন

এমএস/

  • ইরান
  • শাহ মোহাম্মদ রেজা পাহলভি
এ সম্পর্কিত আরও খবর
ইরানের হামলায় ইসরায়েলে আহত ৪ হাজার ৮২৯
ইরানের হামলায় ইসরায়েলে আহত ৪ হাজার ৮২৯
যুক্তরাষ্ট্রকে অচল করে দেওয়ার হুমকি আইআরজিসির
যুক্তরাষ্ট্রকে অচল করে দেওয়ার হুমকি আইআরজিসির
ইরানের নতুন জাতীয় নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাঘের
ইরানের নতুন জাতীয় নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাঘের
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের জন্য মঞ্চ হতে প্রস্তুত পাকিস্তান
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের জন্য মঞ্চ হতে প্রস্তুত পাকিস্তান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।