• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইসরায়েলি হেফাজতে নির্যাতনের অভিযোগ গ্রেটা থানবার্গের

আন্তর্জাতিক ডেস্ক
  ০৮ অক্টোবর ২০২৫, ১০:০৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ অভিযোগ করেছেন, গাজাগামী ফ্লোটিলায় অংশ নেওয়ার পর ইসরায়েলি সেনাদের হাতে আটক অবস্থায় তিনি ও অন্যান্য কর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (৭ অক্টোবর) স্টকহোমে এক সংবাদ সম্মেলনে গ্রেটা বলেন, ‘আমাদের অপহরণ করে নির্যাতন করা হয়েছে।’ তিনি আরও জানান, বিশুদ্ধ পানি দেওয়া হয়নি, আর কিছু আটক ব্যক্তিকে প্রয়োজনীয় ওষুধ থেকেও বঞ্চিত করা হয়েছে।

তবে তিনি ব্যক্তিগতভাবে কী ধরনের নির্যাতনের শিকার হয়েছেন, তা বিস্তারিত বলতে চাননি। তাঁর ভাষায়, ‘আমি চাই না এই খবরটি ‘গ্রেটা নির্যাতিত হয়েছেন’ বলে শিরোনাম হোক, কারণ আসল বিষয়টা সেটা নয়। গাজার মানুষ প্রতিদিন যে ভয়াবহতার মধ্যে বেঁচে আছেন, আমাদের অভিজ্ঞতা তার কাছে তুচ্ছ।’

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে সংস্থাটি আগেও জানিয়েছিল, আটকদের খাবার, পানি, টয়লেট ও আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়েছে, তাদের আইনগত অধিকারও নিশ্চিত করা হয়েছিল।

গ্রেটা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের একটি আন্তর্জাতিক দলের অংশ ছিলেন। এই দলটি গাজায় ত্রাণ পৌঁছানো এবং সেখানকার মানবিক বিপর্যয়ের প্রতি দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিল।

ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার ৪৭৮ জন অংশগ্রহণকারীকে আটক করে, যার মধ্যে গ্রেটাও ছিলেন। সোমবার তাঁকে দেশ থেকে নির্বাসিত করা হয়।

ইসরায়েল বলেছে, এই ফ্লোটিলা ছিল ‘গণমাধ্যমে প্রচারের উদ্দেশ্যে সাজানো একটি নাটক’, যা ‘হামাসের জন্য প্রচারণা’ হিসেবে কাজ করছে।

এর আগে, গত জুনেও গাজা অবরোধ ভাঙার চেষ্টায় অংশ নেওয়ায় গ্রেটা থানবার্গকে সমুদ্রে আটক করেছিল ইসরায়েলি বাহিনী।

সুইডিশ কর্মীরা অভিযোগ করেছেন, আটক অবস্থায় গ্রেটাকে জোর করে ইসরায়েলের পতাকা পরানো হয়েছিল। তবে এ বিষয়ে গ্রেটা মঙ্গলবারের সংবাদ সম্মেলনে কিছু বলেননি।

আরও পড়ুন

রাজনৈতিক অচলাবস্থা নিরসনে ম্যাক্রোঁর পদত্যাগ বা আগাম নির্বাচনের দাবি ফ্রান্সে

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে চান স্টারমার

হিমাচলে বাসের ওপর পাহাড় ধসে নিহত কমপক্ষে ১৫

আটকের সময় সুইডিশ সরকার পর্যাপ্ত সহায়তা দেয়নি বলেও অভিযোগ করেন কর্মীরা। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গাজায় না যেতে নাগরিকদের সতর্ক করেছিল, তবুও আটক সুইডিশদের জন্য কনস্যুলার সহায়তা ও ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে, যাতে নাগরিকদের প্রতি ভালো আচরণ নিশ্চিত হয়।

সূত্র: রয়টার্স

এমএস/

  • গ্রেটা থানবার্গ
  • সুমুদ ফ্লোটিলা
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে গ্রেটা থুনবার্গ গ্রেপ্তার
যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে গ্রেটা থুনবার্গ গ্রেপ্তার
গ্রেটা থানবার্গসহ ১৭১ কর্মীকে গ্রিস ও স্লোভাকিয়ায় পাঠিয়েছে ইসরায়েল
গ্রেটা থানবার্গসহ ১৭১ কর্মীকে গ্রিস ও স্লোভাকিয়ায় পাঠিয়েছে ইসরায়েল
সুমুদ ফ্লোটিলা থেকে অপহৃত ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল
সুমুদ ফ্লোটিলা থেকে অপহৃত ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল
ক্যামেরা আর ডেটার জোরে সুমুদ ফ্লোটিলা বিশ্বজুড়ে আলোচনায়
ক্যামেরা আর ডেটার জোরে সুমুদ ফ্লোটিলা বিশ্বজুড়ে আলোচনায়
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।