দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিলিস্তিনের সমর্থনে প্যালেস্টাইন অ্যাকশনের বিক্ষোভে অংশ নেওয়ায় সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মধ্য লন্ডনের আসপেন ইন্সুরেন্স অফিসের বাইরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সেখানে একটি প্ল্যাকার্ড হাতে গ্রেটা থুনবার্গকে দেখা যায়, যেখানে লেখা ছিল ‘আমি প্যালেস্টাইন অ্যাকশন প্রিজনারকে সমর্থন করি এবং গণহত্যার বিরোধিতা করি’।
লন্ডন সিটি পুলিশ এক বিবৃতিতে গ্রেটার নাম উল্লেখ না করে জানায়, ২২ বছর বয়সী এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্ল্যাকার্ড প্রদর্শনের অভিযোগে তাকে আটক করা হয়।
উল্লেখ্য, গত জুলাই থেকে যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশন সংগঠনটি নিষিদ্ধ। এরপর থেকে সংগঠনটির পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে কয়েকশ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
এমএস/