দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরান সরকার জানিয়েছে, দেশটির আদালত সোমবার বাহমান চৌবি-আসল নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তাকে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ গুপ্তচর হিসেবে চিহ্নিত করা হয়।
বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান জানায়, অভিযুক্তকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। তার মূল দায়িত্ব ছিল সরকারি প্রতিষ্ঠানের ডাটাবেজে প্রবেশাধিকার পাওয়া এবং ইরানের ডাটা সেন্টারে ফাঁকফোকর তৈরি করা। পাশাপাশি বিদেশ থেকে ইলেকট্রনিক যন্ত্রপাতি আমদানির পথ ও অন্যান্য সংবেদনশীল তথ্য সংগ্রহ করাও তার কাজ ছিল।
আদালত তাকে ‘পৃথিবীতে দুর্নীতি ছড়ানোর’ অভিযোগে দোষী সাব্যস্ত করে। সুপ্রিম কোর্ট তার আপিল খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখে।
ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের গোপন সংঘাত এ বছর আরও তীব্র হয়। জুনে ইসরায়েল ইরানের ভেতরে বিভিন্ন স্থানে হামলা চালায়, যার মধ্যে কিছু অভিযানে মোসাদের কমান্ডোরা গভীরভাবে অংশ নেয়।
চলতি বছর ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বেড়েছে। শুধু সাম্প্রতিক কয়েক মাসেই অন্তত ১০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সূত্র: রয়টার্স ।
এমএস/