দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের রাজধানী নয়াদিল্লির তিন শতাধিক স্কুল এবং একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল পাঠানো হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ৬টা ৮ মিনিটে ‘টেরোরাইজার্স ১১১’ নামের একটি গোষ্ঠীর পক্ষ থেকে একযোগে এই হুমকিমূলক মেইল পাঠানো হয়।
ইমেইলে দাবি করা হয়, স্কুল ভবনে বোমা ফিট করে রাখা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ না নিলে রক্তক্ষয়ী পরিস্থিতির হুমকিও দেওয়া হয়।
এনডিটিভির খবরে বলা হয়েছে, হুমকি পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দ্বারকা এলাকার সিআরপিএফ পাবলিক স্কুল ও কুতুব মিনার এলাকার সর্বোদয় বিদ্যালয়ও রয়েছে।
ইমেইল পাওয়ার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। তবে ৩০০টির বেশি স্কুলের কোথাও কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন দিল্লি পুলিশের মুখপাত্র।
সম্প্রতি দিল্লির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের বোমা হামলার হুমকি আসছে। এক সপ্তাহ আগে ডিপিএস দ্বারকা ও কৃষ্ণা মডেল পাবলিক স্কুলসহ কয়েকটি প্রতিষ্ঠানে একই ধরনের মেইল এসেছিল। তখনও তল্লাশিতে কিছু মেলেনি। সূত্র- এনডিটিভি
জে আই