দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আগেরবারের চেয়ে অনেক বেশি শক্তিশালী হামলার হুমকি দিয়েছেন। ট্রাম্পের দাবি, জুন মাসে তিন পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর ইরান পুনরায় তা চালুর চেষ্টা করছে।
স্থানীয় সময় সোমবার (২৯ ডিসেম্বর) ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তিনি এমন হুঁশিয়ারি দেন। খবর আল জাজিরা
ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘শুনেছি ইরান আবার নিজের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। যদি তারা করে, তাহলে তা ধ্বংস করতে আমাদের বাধ্য হতে হবে।’
‘আমরা তা ধ্বংস করব। আমরা তাদের পুরোপুরি ধ্বংস করব। তবে আশা করি, এমনটি হচ্ছে না,’ বলেন তিনি।
‘যদি ইরান আবার তার পারমাণবিক কর্মসূচি বাড়ানোর চেষ্টা করে, আমাদের কাছে খুব দ্রুত সেই নির্মাণ মুছে দেওয়ার কোনো বিকল্প থাকবে না,’ ট্রাম্প বলেন। তিনি বলেন, ‘এর ফলাফল গতবারের চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে পারে।’
‘আমরা ঠিক জানি তারা কোথায় যাচ্ছে, তারা কী করছে, এবং আমি আশা করি তারা এটা করছে না, কারণ আমরা বি-২ এর জ্বালানি নষ্ট করতে চাই না,’ ট্রাম্প বলেন। ‘এতে দুই দিকেই ৩৭ ঘণ্টার যাত্রা। আমি অনেক জ্বালানি নষ্ট করতে চাই না।’
মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকির পর ইরান থেকে কোনো মন্তব্য আসেনি।
এবি/