• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

যুক্তরাষ্ট্রে ১৮০০-এর বেশি ফ্লাইট বাতিল, দুই অঙ্গরাজ্যে জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক
  ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তীব্র শীতকালীন ঝড় ‘ডেভিন’ যুক্তরাষ্ট্রকে বিপর্যস্ত করে তুলেছে। এতে হাজার হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশটির প্রধান বিমানবন্দরগুলোতে যাত্রীরা দীর্ঘ সময় ধরে ভ্রমণ বিলম্বের মুখে পড়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গ্রেট লেকস অঞ্চল থেকে শুরু করে উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত বিপজ্জনক আবহাওয়া ছড়িয়ে পড়ায় ১,৮০০-এর বেশি ফ্লাইট বাতিল এবং আরও কয়েক হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার বিকাল ৪টা ৪ মিনিট পর্যন্ত সারা দেশে ১,৮০২টি ফ্লাইট বাতিল এবং ২২,৩৪৯টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

উত্তর-পূর্ব ও মধ্য-পশ্চিমাঞ্চলের বিভিন্ন বিমানবন্দর যাত্রীদের ভ্রমণ বিলম্বের বিষয়ে সতর্ক করেছে। এর মধ্যে রয়েছে নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর, লা গার্ডিয়া বিমানবন্দর এবং ডেট্রয়েট মেট্রোপলিটন ওয়েন কাউন্টি বিমানবন্দর।

সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করেছে জেটব্লু এয়ারওয়েজ—২২৫টি। এরপর ডেল্টা এয়ারলাইন্স ১৮৬টি, রিপাবলিক এয়ারওয়েজ ১৫৫টি, আমেরিকান এয়ারলাইন্স ৯৬টি এবং ইউনাইটেড এয়ারলাইন্স ৮২টি ফ্লাইট বাতিল করেছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ‘উইন্টার স্টর্ম ডেভিন’ গ্রেট লেকস অঞ্চল, উত্তর মিড-অ্যাটলান্টিক এবং দক্ষিণ নিউ ইংল্যান্ডে শনিবার সকাল পর্যন্ত বিপজ্জনক ভ্রমণ পরিস্থিতি তৈরি করবে।

স্টর্ম প্রিডিকশন সেন্টার জানিয়েছে, নিউইয়র্ক সিটি ও লং আইল্যান্ডে ৪ থেকে ৮ ইঞ্চি তুষারপাতের পূর্বাভাস রয়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, দক্ষিণ কানেক্টিকাট, উত্তর-পূর্ব নিউ জার্সি, পেনসিলভানিয়ার কিছু অংশ এবং দক্ষিণ-পূর্ব নিউইয়র্কে ভারী তুষারপাত হতে পারে। কোথাও কোথাও বরফের স্তর ৯ ইঞ্চি পর্যন্ত জমতে পারে।

শুক্রবার বিকাল ৪টা থেকে শনিবার দুপুর ১টা পর্যন্ত শীতকালীন ঝড়ের সতর্কতা জারি রয়েছে। বরফ ও তুষারপাতের কারণে সড়কগুলো বিপজ্জনক হয়ে উঠতে পারে এবং ভ্রমণ ব্যাপকভাবে ব্যাহত হতে পারে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ক্যালিফোর্নিয়া, নেভাদা, আইডাহো, ওয়াইয়োমিং, কলোরাডো, পেনসিলভানিয়া, নিউ জার্সি, নিউ ইয়র্ক, আলাস্কা, ওয়াশিংটন, ওরেগন, মন্টানা, উটাহ, মিনেসোটা, উইসকনসিন, মিশিগান, ওহাইও, ওয়েস্ট ভার্জিনিয়া, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, ডেলাওয়্যার এবং ম্যাসাচুসেটসের বিভিন্ন অংশে শীতকালীন ঝড়ের সতর্কতা ও পরামর্শ জারি রয়েছে।

ক্যালিফোর্নিয়ার মোনো কাউন্টিতে সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ফুটের বেশি উচ্চতায় ১ থেকে ৩ ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে। নিচু এলাকায় এবং ইউএস হাইওয়ে ৩৯৫-এর আশপাশে ৪ থেকে ১২ ইঞ্চি বরফ জমতে পারে।

এমন পরিস্থিতিতে শুক্রবার বিকালে নিউইয়র্ক ও নিউ জার্সি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল বলেন, “নিউইয়র্ক সিটি ও আশপাশের এলাকায় আজ সন্ধ্যা থেকে ব্যাপক তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তাই আমি রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করছি।”

নিউ জার্সি ও পেনসিলভানিয়ার বেশ কয়েকটি মহাসড়কে বাণিজ্যিক যানবাহনের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নিউ জার্সির ভারপ্রাপ্ত গভর্নর তাহেশা ওয়ে বলেছেন, “এই ঝড় বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে এবং ছুটির ভ্রমণে বড় ধরনের প্রভাব ফেলবে।” তিনি নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে আহ্বান জানিয়েছেন।

এবি/

  • যুক্তরাষ্ট্র
এ সম্পর্কিত আরও খবর
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
যুক্তরাষ্ট্রকে অচল করে দেওয়ার হুমকি আইআরজিসির
যুক্তরাষ্ট্রকে অচল করে দেওয়ার হুমকি আইআরজিসির
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের জন্য মঞ্চ হতে প্রস্তুত পাকিস্তান
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের জন্য মঞ্চ হতে প্রস্তুত পাকিস্তান
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা অস্বীকার করে যা বলল ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা অস্বীকার করে যা বলল ইরান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।