দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলার অভিযোগ করেছেন দেশটির রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের নোভগোরড অঞ্চলে পুতিনের রাষ্ট্রীয় বাসভবনে এ হামলা চালানো হয় বলে তিনি জানান।
এদিকে রাশিয়ার দাবি প্রত্যাখান করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসি
প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৯ ডিসেম্বর) ল্যাভরভ টেলিগ্রামে একটি বিবৃতিতে বলেছেন— পুতিনের বাসভবনে হামলায় যে ৯১টি ড্রোন চালানো হয়েছিল, তা রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ধ্বংস করেছে।
তিনি আরও যোগ করেন, হামলার কারণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাশিয়া বলছে— এখনও স্পষ্ট নয়, ওই সময়ে পুতিন কোথায় ছিলেন। তারা এখন শান্তি আলোচনা সংক্রান্ত তাদের অবস্থান পুনর্মূল্যায়ন করবে।
রাশিয়ান সংবাদ সংস্থা তাস বলছে, তবে রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রক্রিয়া থেকে বের হওয়ার পরিকল্পনা করছে না।
জেলেনস্কি এই দাবিকে ‘মিথ্যা’ হিসেবে উড়িয়ে দিয়েছেন এবং বলেছেন, এটি ক্রেমলিনকে ইউক্রেনের ওপর হামলা চালানোর সুযোগ দেওয়ার উদ্দেশ্যেই করা হয়েছে।
তিনি এক্স-এ লিখেছেন, ‘এখন বিশ্বের চুপচাপ থাকা অত্যন্ত বিপজ্জনক। আমরা রাশিয়াকে স্থায়ী শান্তি অর্জনের কাজকে ব্যাহত করতে দেব না।’
মস্কোর এই দাবি এমন এক সময়ে এসেছে, যখন রোববার ফ্লোরিডায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলোচনার পর, প্রেসিডেন্ট ট্রাম্প এবং জেলেনস্কি যুদ্ধ শেষ করার একটি পুনর্বিবেচিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।
মিটিংয়ের পর, জেলেনস্কি সোমবার ফক্স নিউজকে বলেন, ২০২৬ সালে এই যুদ্ধ শেষ করার সম্ভাবনা রয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, শান্তি স্থাপনে পুতিনের কোনো ইচ্ছা নেই। পুতিনের প্রতি বিশ্বাস রাখেন না বলেও মন্তব্য করেন জেলেনস্কি। ‘আমি পুতিনকে বিশ্বাস করি না এবং তিনি ইউক্রেনের সফলতা চান না,’ জেলেনস্কি আরও যোগ করেন।
এবি/