• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পটুয়াখালী

ছয় মাসে সরকার বিদ্যুৎ-জ্বালানি সংকট তৈরি করেনি: প্রতিমন্ত্রী নূর

পটুয়াখালী প্রতিনিধি
  ৩০ আগস্ট ২০২৬, ১৮:৫৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট জাতীয় সংকট উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর বলেছেন, বর্তমান সরকার ছয় মাসে এসে এই সংকট তৈরি করেনি। আগামী পাঁচ বছরে দেশকে একটি মানসম্মত জায়গায় নিয়ে যেতে সরকার কাজ করছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (৩০ আগস্ট) দুপুরে পটুয়াখালী ইপিজেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নূর বলেন, দেশে জ্বালানি বা বিদ্যুতের কিছুটা সংকট রয়েছে। এটি জাতীয় সংকট। তবে এই ছয় মাসের সরকার এসে বিদ্যুৎ ও জ্বালানির জটিলতা তৈরি করেনি। বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশকে একটি মানসম্মত জায়গায় দাঁড় করাতে পারবে।

রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি না করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নীতিগত আলাপ-আলোচনা বাদ দিয়ে বিরোধী দল বা অন্য রাজনৈতিক দলগুলো রাজপথে আন্দোলন-সংগ্রামের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে দেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।

তিনি বলেন, জুলাই-পরবর্তী সময়ে সবাই মিলে বাংলাদেশকে পুনর্গঠনের যে ঐতিহাসিক সুযোগ এসেছে, তা কাজে লাগাতে হবে। যে যেখানে আছেন, সেখান থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে নুরুল হক নূর বলেন, ১৯৭৫-পরবর্তী অস্থির সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে গ্রাম-গঞ্জে ঘুরে মানুষকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে যাচ্ছিলেন, তাঁর সুযোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও দল-মত নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন। তিনি নিয়মিত ঢাকার বাইরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে জনগণের কাছে যাচ্ছেন, তাদের বোঝার ও তাদের কথা শোনার চেষ্টা করছেন।

পররাষ্ট্রনীতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে সরকার দেশকে সঠিক গন্তব্যের দিকে অনেকখানি এগিয়ে নিতে পারবে। ইতোমধ্যে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতেও পরিবর্তন এসেছে। আগে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারতনির্ভরতার কথা বলা হতো। সরকার সেখান থেকে শক্তভাবে সরে এসে এখন স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি বিবেচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে।

পায়রা সমুদ্রবন্দরকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ভূরাজনৈতিক উত্তেজনার বিষয়টি বিবেচনায় নিলে বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর হতে পারে পায়রা সমুদ্রবন্দর। কারণ এর সঙ্গে কোনো প্রতিবেশী দেশের সরাসরি যোগাযোগ নেই। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃদপিণ্ড হলেও প্রতিবেশী কোনো দেশের সঙ্গে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে চট্টগ্রাম, মোংলা বা মাতারবাড়ী বন্দরকে ঘিরে সংকট তৈরি হতে পারে। পায়রা বন্দরের ক্ষেত্রে এ ধরনের ঝুঁকি তুলনামূলকভাবে কম।

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে নুরুল হক নূর বলেন, সরকার সব পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করতে চায়। স্থানীয় সরকার মন্ত্রণালয় কিংবা স্থানীয় সংসদ সদস্যদের মাধ্যমে বাস্তবায়নযোগ্য বিভিন্ন প্রকল্প এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সেল যাচাই-বাছাই করছে। প্রকল্পের প্রয়োজনীয়তা রয়েছে কি না, তা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

তিনি বলেন, সরকারের মূল উদ্দেশ্য নাগরিকদের কাছে সেবা পৌঁছে দেওয়া ও জনগণের কল্যাণ নিশ্চিত করা। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে অঙ্গীকার সরকার করেছে, তা বাস্তবায়নে জনগণের সহযোগিতা প্রয়োজন। জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে সরকার ও বিরোধী দলসহ প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

আরও পড়ুন

তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

কুষ্টিয়ায় ডুবুরি আনতে হয় দেড় শ কিলোমিটার দূর থেকে, এক মাসে পানিতে ডুবে মৃত্যু ৪ জনের

মধুমতির ভয়াল ভাঙনে নিঃস্ব শত শত পরিবার, বিলীন হচ্ছে বসতভিটা-ফসলি জমি

এ সময় পটুয়াখালী ইপিজেডের পরিচালক মো. মাজেদুর রহমান, গণঅধিকার পরিষদ নেতা ফাহিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী পটুয়াখালী মেডিকেল কলেজে মতবিনিময় করেন। বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার দপ্তরপ্রধানদের সঙ্গে তাঁর একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এমএস/

  • পটুয়াখালী
এ সম্পর্কিত আরও খবর
‘সন্তান বিক্রি’ করে আইফোন কিনলেন বাবা
‘সন্তান বিক্রি’ করে আইফোন কিনলেন বাবা
দুমকিতে যুবদলের আনন্দ মিছিলে হামলা-সংঘর্ষ, আহত ৫
দুমকিতে যুবদলের আনন্দ মিছিলে হামলা-সংঘর্ষ, আহত ৫
পিজেএফ নির্বাচনে দেশ টিভির তুহিন ও তাইমুন নির্বাচিত
পিজেএফ নির্বাচনে দেশ টিভির তুহিন ও তাইমুন নির্বাচিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।