দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদকবিরোধী অভিযান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার।
সেপ্টেম্বর মাসের পেশাগত কর্মদক্ষতা ও সার্বিক কার্যক্রম মূল্যায়নে তাকে এ সম্মাননা দেওয়া হয়। বুধবার (২৬ নভেম্বর) পটুয়াখালী পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার তাঁর হাতে সম্মাননা তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তার, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহিপুর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। বিশেষ করে মাদক কারবারিদের গ্রেপ্তার ও মাদকের বিস্তার রোধে ভূমিকা রাখায় এ স্বীকৃতি পেয়েছেন ওসি শামীম হাওলাদার।
ওসি মো. শামীম হাওলাদার বলেন, সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করছেন। মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক কারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং মাদকের বিস্তার রোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এ স্বীকৃতি তাঁর একার অর্জন নয়, বরং মহিপুর থানা পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।
ওসি শামীম হাওলাদারের এ অর্জনে মহিপুর থানা পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহলও এ অর্জনকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, মাদক ও অপরাধ দমনে পুলিশের তৎপরতা অব্যাহত থাকলে উপকূলীয় জনপদে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।
যে আই