দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় শহরের ঝাউতলা ফোরলেন সড়কে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
সেখানে আয়োজিত সমাবেশে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়। সেখানে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন নেতাকর্মীরা।
কর্মসূচিতে কেন্দ্রীয় যুবদল নেতা ইখতিয়ার কবির, পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান রুমি, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আল আমিন সুজন, সহসভাপতি নুরুল ইসলাম লিটন গাজী, সাধারণ সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যে আই