দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের ভূঞাপুরে যুবদল নেতা রাশেদুল ইসলাম রঞ্জু মণ্ডলের বাড়ি থেকে ভারতীয় সাড়ে ৭ বস্তা মদ উদ্ধার করেছে পুলিশ। এসময় প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হলেও যুবদল নেতা রঞ্জুকে আটক না করে ছেড়ে দিয়েছে পুলিশ। রঞ্জু মণ্ডল উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক।
আটককৃতরা হলেন, জেলার নাগরপুর উপজেলার ভাবনাপাড়া এলাকার রহিস উদ্দিনের ছেলে ও প্রাইভেটকার মালিক শামীম আহমেদ (৩১), ভূঞাপুর উপজেলা যুবদলের সদস্য ও নলুয়া গ্রামের আব্দুছ সাত্তারের ছেলে শামীম আল মাসুম (৪০) এবং দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার বেলতলী গ্রামের কামরুল উদ্দিনের ছেলে নূর মোহাম্মদ ওরফে নুরু (৪৮)।
শনিবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দাসী পুরাতন গ্রামীণ ব্যাংক সংলগ্ন যুবদল নেতা রঞ্জু মণ্ডল বাড়ি থেকে এই মদের বস্তাগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, বিকেলে সাদা প্রাইভেটকারযোগে মদের বস্তাগুলো যুবদল নেতা রঞ্জু মন্ডলের বাড়িতে নিয়ে যায় তার বন্ধু আরেক যুবদল নেতা শামীম আল মাসুম। পরে বাড়ির একটি কক্ষে সোফার নিচে পাঁচ বস্তা, বাথরুমে দুই বস্তা এবং একটি টেবিলের নিচে অর্ধেক বস্তা মদের বোতল রাখা হয়। এই ঘটনার পর পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পরে মদগুলো উদ্ধারসহ তিনজনকে আটক করলেও ছেড়ে দেয়া হয় রঞ্জু মন্ডলকে।
আটক প্রাইভেটকার চালক নূর মোহাম্মদ বলেন, উত্তরবঙ্গ থেকে প্রাইভেটকারযোগে আনা মদ নিয়ে আসার সময় দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনাসেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশ সিগন্যাল দিয়েছিল। কিন্তু সিগন্যাল অমান্য করে কৌশলে পালিয়ে যাওয়া হয়। এরপরে রঞ্জুর দেয়া ঠিকানামতে প্রাইভেটকারটি তার বাড়িতে নিয়ে আসি।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, সাড়ে ৭ বস্তা বিদেশি মদ এবং একটি প্রাইভেটকারসহ ৩ জনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে যুবদল নেতা রঞ্জুর বিষয়ে তিনি বলেন, তদন্ত করা হচ্ছে। তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
কে