দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগের ঘোষিত ৪৮ ঘণ্টার সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর বাধা দেওয়ার ঘটনা এবং একটি গ্রামীণ ব্যাংক শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে জেলার অভ্যন্তরীণ চলাচলের পাশাপাশি ঢাকাসহ বিভিন্ন জেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
ঢাকা-খুলনা মহাসড়ক এবং গোপালগঞ্জ-পিরোজপুর ও গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক সড়কের বিভিন্ন পয়েন্টে গাছ ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। ফলে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকা, খুলনা, বরিশাল, পিরোজপুর, যশোর, বাগেরহাট ও মাদারীপুরসহ বিভিন্ন জেলার সাথে গোপালগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে শহরের সাত মার্চ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল পৌঁছালে নেতাকর্মীদের বাধার মুখে পড়ে এবং সেখান থেকে ফিরে যেতে বাধ্য হয়। পরে দুপুর পৌনে ১২টার দিকে শহরের পৌরসভার সামনে আওয়ামী লীগের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মুখোমুখি অবস্থান নেন। এ সময় পুরাতন লঞ্চঘাট এলাকার দিকে যাওয়ার পথে বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনীকে পিছু হটতে হয়।

সড়ক অবরোধ ও উত্তেজনার মধ্যেই দুপুর ১২টার দিকে মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড়ে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ লোকজন শাখার ভেতরে ঢুকে থাই গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করে এবং প্রয়োজনীয় কাগজপত্রে আগুন ধরিয়ে দেয়।
শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
কে