দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আবু বকর রানা নামে এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে।
শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিশকাঁকুনী ইউনিয়নের পুটিকা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আবু বকর রানা বিশকাঁকুনী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযুক্ত রফিকুল ইসলাম রফিক উপজেলার বড়রূহী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে পুটিকা এলাকায় আবু বকর রানার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় একই ইউনিয়নের যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে দুজন জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে।
হামলায় গুরুতর আহত আবু বকর রানাকে স্থানীয়রা উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এদিকে, যুবদল নেতার ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে পূর্বধলা এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, যুবদল নেতার ওপর অতর্কিত হামলার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কে