দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরায় একটি ভাড়া বাসা থেকে তাসলিমা আক্তার হিরা (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে শহরের পলাশপোল এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তাসলিমা যশোরের বাগআঁচড়া গ্রামের শাজাহান আলীর মেয়ে। তিনি সাতক্ষীরা শহরের অ্যাডলিব শোরুমে কর্মরত ছিলেন এবং প্রায় এক মাস আগে পলাশপোল এলাকায় ভাড়া বাসায় উঠেছিলেন।
বাড়ির মালিক মাসুম বিল্লাহ শুভ বলেন, হিরা আমার বাসায় এক মাস ধরে ভাড়া থাকছিলেন। তিনি অ্যাডলিব শোরুমে চাকরি করতেন। বিস্তারিত জানার জন্য শোরুমেই যোগাযোগ করতে হবে।
তাসলিমার ভাবি জানান, চাকরির কারণে হিরা সাতক্ষীরায় ভাড়া থাকতেন। এর আগে তিনি নাভারণে ছিলেন। খবর পেয়ে আমরা যশোর থেকে সাতক্ষীরায় রওনা দিয়েছি।
অ্যাডলিব শোরুমের ম্যানেজার আতিয়ার রহমান বলেন, আজ তার ছুটির দিন ছিল। সকালে জানিয়েছিল যশোর যাবে, তাই আমরা আর খোঁজ নিইনি। বিকেল ৪টার দিকে বাড়ির মালিক বিষয়টি জানান। পরে আমাদের এক কর্মী ফায়ার সার্ভিসে খবর দেয়। তারা গিয়ে দরজা ভেঙে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএস/