দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার আটপাড়া উপজেলার পুখলগাঁও গ্রামে নিখোঁজের দুই দিন পর রাজন মিয়া (২৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে গ্রামের একটি পরিত্যক্ত গুদামের পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, দুপুরের দিকে পুকুরে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে তারা থানায় খবর দেন। পরে আটপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত রাজন মিয়া উপজেলার দেশীউড়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি স্বরমুশিয়া ইউনিয়নের দুর্গাশ্রম চৌরাস্তা মোড়ে একটি চা স্টলের দোকান চালাতেন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, গত দুই দিন ধরে রাজন নিখোঁজ ছিলেন।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
জে আই