দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নারী-পুরুষসহ ছয়জন।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার কালিবাড়ী বানিয়াপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মরিচফুল বেগম (৫০) ওই এলাকার মৃত হাসেম মিয়ার স্ত্রী।
আহতরা হলেন, জসমত আলী (৩৫), শুক্কুর আলী (২০), সোহাগ মিয়া (১৬), সুজন (১৮), হুজুরা বেগম (৩০) ও লাল মিয়া (৪০)।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মরিচফুল বেগমের পরিবারের সঙ্গে একই এলাকার জয়নাল, ফরিদ ও বাবুল সরকার গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে প্রতিপক্ষরা মরিচফুল বেগমের পরিবারের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন মরিচফুল বেগম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় আহত ছয়জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তদের একজনকে আটক করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। আমরা আকলিমা নামে এক নারীকে আটক করেছি। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, অভিযুক্তদের পরিবারের সদস্যরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
জে আই