দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশের সকল দলীয় পদ স্থগিত করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবলের অফিসিয়াল প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নৈতিক স্খলনের অভিযোগে গোপালগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি দলীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন।
ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। তাদের নির্দেশেই এ বিজ্ঞপ্তি প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, প্রায় ৩ মাস আগে রাশেকুজ্জামান পলাশের মোবাইলে ধারণকৃত একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
আরএ