দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে দেশীয় তৈরি ওয়ান শুটার গানসহ তৌহিদুল হক (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে সদর উপজেলার গোপিনাথপুর শরীফপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তৌহিদুল হক গোপিনাথপুর শরীফপাড়া এলাকার শরীফ আ. হকের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গোপিনাথপুর শরীফপাড়া এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় তৌহিদুল হককে তার বাড়ি থেকে একটি দেশীয় ওয়ান শুটার গানসহ তাকে গ্রেপ্তার করা হয়। ওয়ান শুটার গানের অবৈধ বাজার মূল্য ৫০ হাজার টাকা।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত তৌহিদুল হক কোনো পেশার সঙ্গে জড়িত নয়। তার বিরুদ্ধে অনেক আগে একটি হত্যা মামলা ছিল। অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরএ