গারো পাহাড়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে কারবারির এক মাসের কারাদণ্ড
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে জিয়াউর রহমান নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালুভর্তি তিনটি চৌকিভ্যান ও একটি মহেন্দ্র মিনি ট্রাক জব্দ করা হয়।