দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারত সীমান্ত ঘেঁষা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় এলাকায় অভিযান চালিয়ে একটি পাইপ গানসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার রাতে উপজেলার নওকুচি কোচপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। সোমবার (২৯ জুন) ওই যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম।
আটক ব্যক্তির নাম মো. পিয়ার আলী (৩২)। তিনি উপজেলার নওকুচি কোচপাড়া গ্রামের বাসিন্দা ও মো. ফজল আলীর ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ৩৯ ব্যাটালিয়নের নকশী বিওপির টহল দল অভিযান চালায়। সীমান্তের ১১০৫ নম্বর পিলার থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিয়ার আলীকে দেশীয় পাইপ গানসহ আটক করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বলেন, বিজিবির পক্ষ থেকে পাইপ গানসহ এক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমএম/