দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আফরোজা আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)
এ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মো. হাবিবুল ইসলাম হাবিব, বাংলাদেশ কংগ্রেসের মো. ইয়ারুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. ইজ্জত উল্লাহ, জাতীয় পার্টির জিয়াউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. রেজাউল করিম ও স্বতন্ত্র এসএম মুজিবর রহমান।
সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা)
সাতক্ষীরা-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মো. আব্দুর রউফ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মাদ আব্দুল খালেক, জাতীয় পার্টির মো. আশরাফুজ্জামান, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জিএম সালাউদ্দীন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. ইদ্রিস আলী, জাতীয় পার্টির শেখ মাতলুব হোসেন লিয়ন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতী রবীউল ইসলাম ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) শফিকুল ইসলাম শাহেদ।
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ ও আশাশুনি)
সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির কাজী আলাউদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাফেজ মুহা. রবিউল বাশার, জাতীয় পার্টির মো. আলিপ হোসেন, স্বতন্ত্র এমএ আসফউদ্দৌলা খান, স্বতন্ত্র মো. শহিদুল আলম (বিএনপির জাতীয় কমিটির সদস্য), স্বতন্ত্র আসলাম আল মেহেদী, বাংলাদেম মাইনরিটি জনতা পার্টির রুবেল হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওয়েজ কুরনী।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর)
সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জি এম নজরুল ইসলাম, জাতীয় পার্টির মো. আব্দুর রশীদ, বিএনপির মো. মনিরুজ্জামান, জাতীয় পার্টির হসেইন মুহাম্মদ মায়াজ, গণঅধিকার পরিষদের (জিওপি) এইচএম গোলাম রেজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের এসএম মোস্তফা আল মামুন ও স্বতন্ত্র মো. আব্দুল ওয়াহেদ (উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক)।
উল্লেখ্য, নির্বাচনি তফসিল অনুযায়ী সোমবার (২৯ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
আরএ