দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের সলঙ্গা থানায় নবজাতক চুরির মামলায় আলপনা খাতুন নামে এক নারীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২-এর বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আলপনা খাতুন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরদোগাছি গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি তাড়াশ উপজেলার নওগাঁ গ্রামের মাজেদ আলীর স্ত্রী সবিতা খাতুন সন্তান প্রসবের জন্য সিরাজগঞ্জ রোড গোলচক্কর এলাকার সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। পরেরদিন ২৭ ফেব্রুয়ারি সকালে তিনি সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তান জন্ম দেন। ওই বিকেলে শিশুটি হাসপাতাল থেকে চুরি করে আলপনা খাতুন নিয়ে যায়।
পুলিশ অভিযানের মাধ্যমে কামারখন্দ উপজেলার আলোকদিয়ার গ্রামের সোলাইমান হোসেনের বাড়ি থেকে শিশুটি উদ্ধার করে। এ ঘটনায় আলপনা খাতুন, ছায়রন বেওয়া, মিনা খাতুন, মায়া খাতুন ও তার স্বামী রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। শিশুর পিতা মাজেদ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন।
আদালতের সরকারি কৌঁসুলি মাসুদুর রহমান মাসুদ বলেন, আলপনা খাতুনকে কারাদণ্ড ও জরিমানা দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।
এমএস/