দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জ শহরে প্রকাশ্যে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পৌর শহরের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুর রহমান। সে ইসলামীয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও শহরের ধানগড়া মহল্লার বাসিন্দা।
সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, আমরা ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। তবে এখনই বিস্তারিত বলতে পারছি না। নিহতের লাশ হাসপাতালে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ইতোমধ্যেই এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘটনার ওই সিসিটিভি ফুটেজে দেখা যায়, কলেজছাত্রটি একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে বসে আছে। পরে কয়েকজন তরুণ এসে ধীরে ধীরে অটোরিকশাটিকে ঘিরে ফেলে। এরপর ধারালো ছুরি বা চাপাতি জাতীয় কিছু দিয়ে তাকিয়ে আঘাত করতে থাকে।
আরএ