দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জ সদর উপজেলার নলিছাপাড়া এলাকার একটি কলাবাগান থেকে চোখ উপড়ানো অবস্থায় এক নারীর লাশ উদ্ধারের মাত্র ১০ ঘণ্টার মধ্যেই হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। প্রেমের সম্পর্কের জেরে মরিয়ম বেগম নামে ওই নারীকে হত্যার দায়ে প্রেমিক সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার দুপুরে সদর থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ।
নিহত মরিয়ম বেগম (৪৫) সদর উপজেলার খোকসাবাড়ী এলাকার বাসিন্দা। গ্রেপ্তার সোহেল রানা গুনেরগাঁতী গ্রামের আসাদুল্লাহর ছেলে।
পুলিশ জানায়, প্রবাস থেকে দেশে ফিরে মরিয়ম প্রায় দুই–তিন বছর ধরে সোহেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। সোহেল তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। ঘটনার দিন দুজন নির্জন স্থানে দেখা করেন। সেখানে বিয়ে ও সম্পর্ক নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সোহেল মরিয়মকে হত্যা করেন। পরে কলাপাতা দিয়ে লাশ ঢেকে পালিয়ে যান তিনি।
পুলিশ সোহেলকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
এমএস/