দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুরের সরিষাবাড়ীতে একটি ভাড়া বাসা থেকে এক র্যাব সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় নিহতের গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল। পুলিশ ও স্থানীয়দের ধারণা, চুরির পর ওই নারীকে হত্যা করা হয়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার শিমলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম লিপি খাতুন (৩৫)। তিনি একই উপজেলার শুয়াকৈর এলাকার বাসিন্দা। নিহত লিপি রাজধানীর মোহাম্মদপুরে র্যাব-২–এর কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) মহর আলীর স্ত্রী।
জানা গেছে, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে শিমলা বাজার এলাকার ওই বাসায় ভাড়ায় থাকতেন লিপি। রাতে ঘুমানোর পর ভোরের দিকে জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে চোরের দল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় তার ১১ বছরের মেয়ে নিথি আক্তারও ঘরে ছিল এবং তাকে ভয়ভীতি দেখানো হয়। চোরকে চিনে ফেলায় লিপি আক্তারের গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর স্বর্ণালঙ্কার লুট করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া সংবাদমাধ্যমকে বলেন, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছে চোর। জড়িতদের ধরতে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
আরএ