দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও দ্রুত সুস্থতা কামনায় বগুড়ায় জেলা বিএনপির উদ্যোগে গণদোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে এই অনুষ্ঠানে জেলা বিএনপির ২৪টি ইউনিটসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে।
দোয়ার আগে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা বলেন, বেগম খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নিপীড়নের শিকার হয়েছেন এবং মিথ্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছিল। তার দাবি, নিপীড়নের কারণেই খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা অবনতি হয়েছে। তিনি আরও বলেন, দেশ-বিদেশের চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কাজ করছেন, আর দেশের মানুষ বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও মন্দিরে তার সুস্থতা কামনা করে দোয়া করেছে।
গণদোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা আতাউল্লাহ নিজামী। এতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।
নেতারা বলেন, দেশের বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন। তাদের ভাষ্য, খালেদা জিয়া এখন দেশের ‘অভিভাবকস্বরূপ’ এবং বগুড়াবাসী তার জন্য বিশেষভাবে দোয়ার আয়োজন করেছে।
এমএস/