জিয়াউর রহমানের উদ্যোগের ধারাবাহিকতায় তারেক রহমান উন্নয়ন করছেন: আব্দুল বারী
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, ‘স্বাধীনতা যুদ্ধের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার সময়েই তৈরি পোশাকশিল্প, পল্লী বিদ্যুতায়ন ও বিদেশে জনশক্তি পাঠানোর মতো