দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার সদরে নবজাতক সন্তানকে গলা কেটে হত্যার পর পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারী ও তার দ্বিতীয় স্বামীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ মে) রাতে সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নর তেলিহারা গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে পুকুরে নবজাতকের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ জানায়, নিহত নবজাতকের মা নিপা। তার বাড়ি উঞ্চুরকি এলাকায়। প্রায় এক বছর আগে বগুড়া সদরের নারুলী এলাকার শুকুর আলীর সঙ্গে তার বিয়ে হয়। তবে দাম্পত্য কলহের কারণে প্রায় ছয় মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। পরে দুমাস আগে শেখেরকোলা ইউনিয়নর দুলাল নামের এক ব্যক্তিকে বিয়ে করেন নিপা।
স্থানীয়দের দাবি, শুক্রবার দিবাগত রাতে নিপা একটি সন্তান প্রসব করেন। পরে লোকলজ্জার ভয়ে নবজাতকের গলায় ব্লেড চালিয়ে হত্যা করা হয়। এরপর মরদেহ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়। শনিবার সকালে শিশুটির মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
পরে নবজাতকের মা নিপা ও তার বর্তমান স্বামী দুলালকে আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহিম আলী।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিপা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
-এমএম