0c79e679190152de018735019682a3be
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: digital@desh.tv

বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুরে ডুবে আব্দুর রউফ (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে জে কে কলেজ-সংলগ্ন বন বিভাগের একটি পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত রউফ প্রবাসী মুকুল হোসেনের একমাত্র ছেলে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরের ওই পুকুরে এক বন্ধুকে সঙ্গে নিয়ে গোসল করতে যায় রউফ। পরিবারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সবার অগোচরে পানিতে নামে সে। সাঁতার না জানায় গভীর পানিতে একপর্যায়ে তলিয়ে যায়।
তার সঙ্গে থাকা সোহান নামে আরেক শিশু চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে রউফকে উদ্ধার করেন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জে আই