দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনা সদরের গয়েশপুর ইউনিয়নের কুমিল্লী গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিদের মধ্যে একজন আফজাল হোসেন (৬০), তিনি কুমিল্লী গ্রামের বাসিন্দা। অন্য দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে আফজাল হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র সংরক্ষণ, তৈরি ও কেনাবেচার সঙ্গে জড়িত। এর ভিত্তিতে শনিবার দুপুরে একটি দল অভিযান চালাতে গেলে আফজাল পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, দুটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে তার দেখানো মতে পাবনা শহরের রুপকথা রোডের বোরহান মার্কেটে থাকা তার দোকানে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এর মধ্যে বিভিন্ন সাইজের ট্রিগার, ক্লিপ, স্প্রিং, ফায়ারিং পিন, আগ্নেয়াস্ত্রের ব্যারেল, পয়েন্ট ২২ বোরের গুলি ও খোসা, একটি একনলা বন্দুকের বডি এবং একটি ড্রিল মেশিন রয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আফজাল উদ্ধার হওয়া অস্ত্র ও যন্ত্রাংশের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তার ট্রেড লাইসেন্সে সেলাই মেশিন ও এয়ারগান মেরামতের কথা উল্লেখ থাকলেও বাস্তবে তিনি অবৈধ আগ্নেয়াস্ত্র মেরামত, তৈরি ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও সরঞ্জাম জব্দ করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জে আই