দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের হরিরামপুরে ৪০ পিস ইয়াবাসহ সাগর মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে দায়ের করা ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে উপজেলার বাসুদেবপুর এলাকায় মেহেদী মাস্টারের নির্মাণাধীন ভবনের দক্ষিণ পাশের কাঁচা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমের (বিপিএম-সেবা) দিকনির্দেশনায় ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে। এসআই নিপ্পন চন্দ্র চন্দের নেতৃত্বে পরিচালিত অভিযানে সাগর মোল্লার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা।
গ্রেপ্তার সাগর মোল্লা উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত শহিদ মোল্লা ও ছকিনা বেগমের ছেলে।
ডিবি সূত্র জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য, চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে করা মোট ছয়টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় হরিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।
ডিবি মানিকগঞ্জের ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এসব তথ্য জানানো হয়।
যে আই