• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • কিশোরগঞ্জ

সেচের মোটর চুরির সন্দেহে যুবককে বেঁধে নির্যাতন

কিশোরগঞ্জ প্রতিনিধি
  ০৯ নভেম্বর ২০২৬, ১৪:০১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

কিশোরগঞ্জের হোসেনপুরে সেচের মোটর চুরির সন্দেহে জয় মিয়া (২৪) নামে এক যুবককে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে ওই যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত ৬ নভেম্বর রাতে উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক যুবককে হাত-পা বেঁধে মাটিতে উপুড় করে রাখা হয়েছে। কাজী আলম নামের এক ব্যক্তি পা দিয়ে তাকে চেপে ধরে লাঠি দিয়ে দুই পায়ের পাতায় একের পর এক আঘাত করছেন। এ সময় ওই যুবককে কাতরাতে ও বাঁচার আকুতি জানাতে দেখা যায়।

নির্যাতনের শিকার জয় মিয়া সিদলা ইউনিয়নের সাহেবেরচর এলাকার মৃত নাজিম উদ্দীনের ছেলে। অভিযুক্ত শরিফুল আলম চরকাটিহারী গ্রামের বাসিন্দা। তিনি কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন।

ভিডিওতে জয়কে বলতে শোনা যায়, তার মা-বাবা কেউ বেঁচে নেই। এরপরও তাকে মারধর করা হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে বলতে শোনা যায়, জীবনে কিছু করে খেতে হলে এ ধরনের আচরণ তিনি মেনে নেবেন না। ঘটনাস্থলে আরও কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর রাতে চরকাটিহারী গ্রামের জজ মিয়া ও জুয়েল মিয়ার দুটি সেচের মোটর চুরি হয়। এ ঘটনায় জয়কে সন্দেহ করেন স্থানীয় কয়েকজন। পরে তাকে বাড়ি থেকে ডেকে এনে বিল্লাল হাজীর বাড়ির পাশে হাত-পা রশি দিয়ে বেঁধে মারধর করা হয়। এ সময় কেউ একজন নির্যাতনের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

অভিযোগের বিষয়ে শরিফুল আলম বলেন, জয় চোর, তাই তাকে বিচার করেছেন। তিনি দাবি করেন, তিনি মারধর না করলে স্থানীয়রা ওই যুবককে মেরে ফেলত। সবাই যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সে জন্যই তিনি এ কাজ করেছেন বলে দাবি করেন। তবে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক কি না, এমন প্রশ্নে তিনি বলেন, এটি ঠিক নয়। শরিফুল আরও বলেন, চোরের বিচার করায় তাঁর বাড়িঘরে হামলা হয়েছে।

আরও পড়ুন

হাতকড়াসহ ছাত্রলীগ নেতা ছিনতাই, আটক ৭

জিনারী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সাইফুল আলম সৃজন বলেন, জয় একজন চিহ্নিত চোর। তাঁর বিরুদ্ধে এর আগে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও গরু চুরির একাধিক অভিযোগ রয়েছে। কয়েক দিন আগে তাঁকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে তিনি পাশের ময়মনসিংহ জেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের আমাটিয়া গ্রামে বাবার সঙ্গে বসবাস করছিলেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, মামলা হওয়ার আগেই যুবককে মারধরের ভিডিওর বিষয়টি তাঁর জানা ছিল। পরে জয়কে থানায় সোপর্দ করা হলে চুরির মামলায় আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। যারা তাঁকে মারধর করেছেন, তাঁদের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যে আই

  • পুলিশ
  • নির্যাতন
এ সম্পর্কিত আরও খবর
হাতকড়াসহ ছাত্রলীগ নেতা ছিনতাই, আটক ৭
হাতকড়াসহ ছাত্রলীগ নেতা ছিনতাই, আটক ৭
গ্রাম পুলিশের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
গ্রাম পুলিশের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
পিরোজপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ২
পিরোজপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ২
এসআরবির নতুন ডিজি ফারুক আহমেদ 
এসআরবির নতুন ডিজি ফারুক আহমেদ 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X