• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • টাঙ্গাইল

মধ্যরাতে গেট ভেঙে বাড়িতে ঢুকে সাংবাদিককে মারধরের পর গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি
  ০৮ ডিসেম্বর ২০২৫, ১৮:০৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে এক নারীর মিথ্যা মামলায় জাহাঙ্গীর আলম নামে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের আগে মধ্যরাতে বাড়ির গেট ভেঙে ওই সাংবাদিককে মারধররে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। প্রাথমিক তদন্ত ছাড়াই এভাবে একজন সাংবাদিককে মিথ্যা মামলায় গভীর রাতে গ্রেপ্তার ও মারধরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সাংবাদিক সমাজ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (৬ ডিসেম্বর) রাত ২টার দিকে উপজেলার নারান্দিয়ার এলাকার নিজ বাড়ি থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। তিনি দৈনিক নিরপেক্ষ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও কালিহাতী প্রেসক্লাবের সদস্য।

জানা গেছে, গত ২০ আগস্ট কালিহাতী এলাকার শওকত তালুকদার তার স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছিলেন, তার ৩০ লাখ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছেন। পরে তার ওই সংবাদ সম্মেলনের সংবাদ পত্রিকায় প্রকাশ করেন সাংবাদিক জাহাঙ্গীর আলম। প্রকাশের পরই সাংবাদিক জাহাঙ্গীরকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে শওকতের স্ত্রী। পরে ওই সংবাদের জেরে গত ১৭ নভেম্বর শওকত তালুকদারের স্ত্রী বাদী হয়ে জাঙ্গাঙ্গীরের নামে মিথ্যা ধর্ষণচেষ্টার মামলা করেন।

পরিবারের সদস্যরা বলেন, রাত ২টার দিকে ঘরের পেছনের গেট এবং টিনের বেড়া ভেঙে যেভাবে পুলিশ সদস্যরা প্রবেশ করেছিল, তাতে মনে হয়েছিল কোনো ডাকাত সদস্য কিংবা চোর প্রবেশ করেছে।

সাংবাদিক জাহাঙ্গীরের ছোট ভাই আলমগীর হোসেন বলেন, টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক রিপন কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ মধ্য রাতে বাড়ির দরজা ও টিনের বেড়া ভেঙে বাড়িতে প্রবেশ করে। এসময় বাবা মা ডাকাল বলে ডাকচিৎকার শুরু করে। পরে আমি ও আমার ভাই বাইরে বের হই। এসময় তারা আমার ভাইয়ের সঙ্গে ধস্তাধস্তি এবং মারধর করে নিয়ে যায়। কিন্তু কোনো মামলার কিংবা কি কারণে গ্রেপ্তার করেছে সে সময় তা তারা কিছুই বলেনি। এভাবে হয়রানি করে গ্রেপ্তারের বিচারের দাবি করছি। জাহাঙ্গীরের দ্রুত মুক্তির দাবি করছি।

সাংবাদিকরা জানায়, সাংবাদিক জাহাঙ্গীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করতো। ওই প্রতিষ্ঠানে বই দেখে পরীক্ষা দিচ্ছে এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যম প্রচার হয়। এই ঘটনায় জাহাঙ্গীরকে চাকরি থেকে বহিষ্কার করা হয়। সে থেকেই ক্ষিপ্ত হয়ে উঠে প্রতিষ্ঠান প্রধান ও তার ব্যবসায়িক সহযোগী টাঙ্গাইল শহরে গড়ে উঠা একাধিক বহুতল ভবনের মালিকরা। পরে একজন নারীকে ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়।

পুলিশ জানায়, ভুক্তভোগী ওই নারী প্রথমে টাঙ্গাইল আদালতে মামলা করে। পরে আদালতে টাঙ্গাইল সদর থানা পুলিশকে মামলাটি এফআইআর করার নির্দেশ দেন।

কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টন বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মেয়েকে দিয়ে মিথ্যা মামলা করা হয়েছে। ওই মেয়ের নামে তার স্বামীর কাছ থেকে প্রতারণা করে টাকা আত্মসাতে আদালতে মামলা চলমান। মূলত ওই নারীর নামে সংবাদ প্রকাশ করায় এমন মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সাংবাদিক জাহাঙ্গীরের দ্রুত মুক্তির দাবি করছি।

টাঙ্গাইল সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা রিপন কুমার দাস বলেন, পেছনের টিন সরিয়ে দিয়ে কালিহাতী থানার পুলিশের সহযোগিতায় আমরা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছি ৷ তার নামে ধর্ষণ চেষ্টার মামলা রয়েছে। জাহাঙ্গীরকে মারধর করা হয়নি। বরং তারা আমাদের দেখে উত্তেজিত হয়েছিল।

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা হয়েছে। তবে পুলিশ সদস্যদের যে অভিযোগ সেটা তদন্ত করে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএ

  • মোবাইল
এ সম্পর্কিত আরও খবর
ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল টর্চ লাইটকে কেন্দ্র করে বিতণ্ডায় যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল টর্চ লাইটকে কেন্দ্র করে বিতণ্ডায় যুবক নিহত
ঈদে ১৫ হাজার টাকা বাজেটের মধ্যেই পাবেন ৫ স্মার্টফোন
ঈদে ১৫ হাজার টাকা বাজেটের মধ্যেই পাবেন ৫ স্মার্টফোন
ঢাকায় মোবাইল কোর্টে ১২ জন মাদকসেবী ও বহনকারীর কারাদণ্ড
ঢাকায় মোবাইল কোর্টে ১২ জন মাদকসেবী ও বহনকারীর কারাদণ্ড
কুড়িগ্রামে ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, ২ লাখ টাকা জরিমানা 
কুড়িগ্রামে ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, ২ লাখ টাকা জরিমানা 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।