দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজস্থানের জালোর জেলার ১৫টি গ্রামে তরুণী ও গৃহবধূদের জন্য ক্যামেরাযুক্ত মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। গ্রাম পঞ্চায়েতের জারি করা এই নির্দেশিকা অনুযায়ী, নারীরা কেবল সাধারণ কী-প্যাডযুক্ত ফোন ব্যবহার করতে পারবেন। সামাজিক অনুষ্ঠান, বিয়ে কিংবা প্রতিবেশীদের বাড়িতে যাওয়ার সময় মোবাইল ফোন বহন করাও নিষিদ্ধ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) গাজিপুর গ্রামে চৌধুরী সম্প্রদায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ১৪টি ‘পট্টি’ বা উপবিভাগের সভাপতি সুজনরাম চৌধুরী। পঞ্চায়েতের পাঁচ সদস্যের প্রতিনিধি দল ‘পঞ্চ হিম্মতারাম’-এর পক্ষ থেকে এই নির্দেশ ঘোষণা করা হয় বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।
সুজনরাম চৌধুরী জানান, পড়াশোনার প্রয়োজনে ছাত্রীরা বাড়ির ভেতরে মোবাইল ব্যবহার করতে পারবে, তবে কোনো অবস্থাতেই বাড়ির বাইরে ফোন নিয়ে যাওয়া যাবে না।
নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক শুরু হলেও পঞ্চায়েতের দাবি, অনেক ক্ষেত্রে গৃহস্থালির কাজের সময় নারীরা শিশুদের হাতে মোবাইল তুলে দেন, যার ফলে শিশুদের চোখের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ফোন ব্যবহারে নিয়ন্ত্রণ আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাদের বক্তব্য।
এই নির্দেশিকা ব্যক্তিগত স্বাধীনতা ও নারীর অধিকার নিয়ে নতুন করে প্রশ্ন তুললেও পঞ্চায়েতের দাবি, সামাজিক শৃঙ্খলা বজায় রাখাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।
এবি/