দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পাঁচ শতাধিক এতিম, অসহায় মানুষ ও নবমুসল্লির মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। মুক্তাকী কল্যাণ সংস্থার আয়োজনে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ এ সহায়তা প্রদান করে।
রবিবার বিকেল ৪টায় মাদিলাহাট গ্রামে অনুষ্ঠিত এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মুক্তাকী কল্যাণ সংস্থার সভাপতি ডা. সোলায়মান মণ্ডল। এতে প্রধান অতিথি ছিলেন হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির পরিচালক মুফতি আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নজিবুল ইসলাম, আল আমিন বিন আমজাদসহ সংগঠনের নেতাকর্মীরা।
এমএস/