দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুর সদর উপজেলার রানীপুর এলাকায় রোববার (১৯ অক্টোবর) রাতে আগুনে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টা ৪৫ মিনিটের দিকে রানীপুর বাজারের দোকানগুলোতে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের এবং স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা যায়।
অগ্নিকাণ্ডে একটি মোদি মনোহরি দোকান, একটি স্বর্ণের দোকান, একটি পোল্টি মুরগি ও মুরগির খাবারের দোকান এবং একটি ফার্নিচারের দোকান সম্পূর্ণভাবে ধ্বংস হয়। ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ যুগল বিশ্বাস জানান, আগুনের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের সম্ভাবনা রয়েছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১২ থেকে ১৫ লাখ টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
এমএস/