দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনায় দেশের জনপ্রিয় পানীয় স্পিডের নকল ও ক্ষতিকর সংস্করণ ‘স্পাইডার’ তৈরি হওয়ার অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে।
পাবনা পৌর এলাকার দক্ষিণ রাঘবপুরের লাভলী ফুড ইন্ডাসট্রিজ কারখানায় বুধবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।
পাবনা সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, বিএসটিআই অনুমোদন ছাড়া পণ্য তৈরি ও বাজারজাত করার অভিযোগে অভিযান চালানো হয়েছে। অভিযানে স্পিডের আদলে তৈরি নকল ও ক্ষতিকর স্পাইডার পানীয় উদ্ধার করা হয়েছে।
কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বিপুল পরিমাণ পণ্য ধ্বংস করা হয়েছে। মালিক মুচলেকা দিয়েছেন, ভবিষ্যতে এই ধরনের পণ্য উৎপাদন করা হবে না।
অভিযানে পাবনা জেলা আনসার ব্যাটেলিয়ন, এনএসআই ও ক্যাব সদস্যসহ সংশ্লিষ্টরা সহযোগিতা করেন। মহাপরিচালক জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএস/