দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার খালিয়াজুরীর ধনু নদে স্পিডবোট ডুবির ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূর থেকে তিনজনের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া শনিবার এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গত শুক্রবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় ধনু নদে স্পিডবোট ডুবির ঘটনা ঘটে।
নিহতরা হলো- ঊষামণি খালিয়াজুরির আন্ধাইর গ্রামের মোফায়েল মিয়ার মেয়ে, একই গ্রামের স্বপন মিয়ার মেয়ে মোছা. লাইলা আক্তার (৭), নবাব মিয়ার মেয়ে মোছা. শিরিন আক্তার (১৮) ও সামছু মিয়ার মেয়ে সামিয়া আক্তার (১১)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খালিয়াজুরী উপজেলার আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানের বরযাত্রী যেতে ভাড়ায় চালিত স্পিডবোটটি আনা হয়েছিল। তারপর এ বোটে বরযাত্রী রওনা হওয়ার আগ মুহূর্তে কিছুক্ষণের জন্য বিয়ে বাড়ির ১৫ জন মিলে স্থানীয় ধনু নদে স্পিডবোট নিয়ে ঘুরতে বের হলে এ দুর্ঘটনা ঘটে।
খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন নিখোঁজ ৪ জনেরই মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
ওসি বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরএ