দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সেন্টমার্টিন থেকে শাহপরীর দ্বীপের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী স্পিডবোট উল্টে নারী ও শিশুসহ ৮ জন সাগরে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মা–মেয়ে দুজনের মৃত্যু হয়েছে। বাকি যাত্রীদের উদ্ধার করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সেন্টমার্টিন থেকে শাহপরীর দ্বীপের উদ্দেশে ছেড়ে যাওয়া স্পিডবোটটি শাহপরীর দ্বীপের ঘোলাচর এলাকার কাছাকাছি পৌঁছালে আচমকা উল্টে যায়। এতে স্পিডবোটে থাকা ৮ যাত্রী সাগরে পড়ে যান।
নিহতরা হলেন— সেন্টমার্টিনের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব পাড়ার মাহফুজ রহমানের স্ত্রী মরিয়ম বেগম ও তার শিশু মায়মা (৪)।
পরবর্তীতে সবাইকে উদ্ধার করা হলেও মরিয়ম বেগম ও তার শিশু মায়মাকে গুরুতর অবস্থায় টেকনাফ হাসপাতালে নেওয়া হলে সেখানে দুজনই মারা যান। অন্যদের মধ্যে আরও দুজন অসুস্থ হলেও বাকিরা সুস্থ আছেন বলে জানা গেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, শাহপরীর দ্বীপ ঘোলাচরে যাত্রীবাহী একটি স্পিডবোট ডুবে মা–মেয়ে দুজনের মৃত্যু হয়েছে।
আরএ