দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের উত্তাপ ইতোমধ্যেই শুরু হয়েছে। নিলামের মাধ্যমে দলগুলো গঠিত হলেও সরাসরি চুক্তিতে খেলোয়াড় ও কোচ আনার প্রস্তুতিও চলছে।
ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানি কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতার। এটি তার বিপিএলে প্রথম যোগদান। শোয়েব জানিয়েছেন, বাংলাদেশে মানুষের ভালোবাসাই তাকে বিপিএলে কাজ করতে উদ্বুদ্ধ করেছে। তিনি বলেন, ‘বাংলাদেশে সবসময় ভালোবাসা পেয়েছি। এখানে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাইনি। বিশেষ করে ফাস্ট বোলারদের কিছু শেখাতে পারলে খুশি হবো।’
শোয়েব আখতার ঢাকা ক্যাপিটালসের তরুণ বোলার তাসকিন আহমেদকে বিশেষভাবে উল্লেখ করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে তাসকিন তার সবচেয়ে বেশি গতিতে করা বলের রেকর্ড ভাঙবেন। তিনি বলেন, ‘আমি চাই তাসকিন আমার স্পিড রেকর্ড ভেঙে ফেলুক।’
তিনি আরও বলেন, দলের পেস ইউনিট দারুণ এবং যথেষ্ট প্রশিক্ষণ ও অ্যাটিটিউডের মাধ্যমে মাঠে ভালো প্রভাব ফেলা সম্ভব। শোয়েব মনে করেন, বর্তমান সময়ে পেস বোলারদের ভয়জাগানিয়া চরিত্রটি ক্রিকেটে হারিয়ে গেছে। তিনি চাইছেন, নাহিদ রানা, তাসকিন ও অন্যান্য বোলার সেই স্বর্ণযুগ ফিরিয়ে আনুক।
শোয়েব আখতার ইতিমধ্যে বাংলাদেশে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন এবং বাংলা ভাষার প্রতি তার ভালোবাসা রয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, ঢাকা ক্যাপিটালসে দীর্ঘ সময় থাকলে ভাষাটিও শিখে ফেলবেন।
ঢাকা ক্যাপিটালসের এবারের বিপিএলে শোয়েবের মেন্টরশিপ এবং তাসকিনের সম্ভাব্য রেকর্ড ভাঙা মাঠে উত্তাপ বাড়াবে বলে আশা করা হচ্ছে।
এমএস/