দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার ঢাকায় পৌঁছেছেন। রোববার (১৪ ডিসেম্বর) ভোরে তিনি ঢাকায় আসেন। এর আগে বৃহস্পতিবার রাতে ফেসবুকে এক পোস্টে নিজের ঢাকায় আসার কথা জানিয়েছিলেন শোয়েব।
চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির মেন্টর হিসেবে কাজ করবেন তিনি। বিপিএল শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। আপাতত দুই দিনের সফরে ঢাকায় এসেছেন শোয়েব আখতার। টুর্নামেন্ট শুরু হলে তিনি আবারও বাংলাদেশে আসবেন বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
শোয়েব আখতারের আগমন নিয়ে ঢাকা ক্যাপিটালস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন মৌসুমে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সুশৃঙ্খল দল গড়ে তোলার পথে তার যুক্ত হওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মাঠের ভেতরে ও বাইরে দলকে দিকনির্দেশনা দিতে শোয়েবের আন্তর্জাতিক অভিজ্ঞতা, জয়ী মানসিকতা ও নেতৃত্ব বড় ভূমিকা রাখবে বলে মনে করছে তারা।
পাকিস্তানের হয়ে শোয়েব আখতার খেলেছেন ৪৬টি টেস্ট, ১৬৩টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ। পরিসংখ্যান খুব উজ্জ্বল না হলেও তার বিধ্বংসী গতির জন্য ক্রিকেট বিশ্বে আলাদা পরিচিতি রয়েছে। ক্রিকেট ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে গতিময় বল করার কীর্তি তারই।
এমএস/