• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

বিপিএল খেলা স্থগিত, মাঠ ছাড়তে নারাজ সমর্থকরা

স্পোর্টস ডেস্ক
  ৩০ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আজকের দুটো ম্যাচ স্থগিত করেছে বিসিবি। তবে বোর্ডের এই সিদ্ধান্ত মানতে নারাজ খেলা দেখতে মাঠে আসা দর্শকদের একাংশ। স্টেডিয়ামের মূল প্রবেশপথে অবস্থান নিয়ে বিসিবির বিরুদ্ধে নানারকম স্লোগান দিয়ে খেলা মাঠে গড়ানোর দাবি করেন তারা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সমর্থকদের দাবি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তারা। এতে অর্থের পাশাপাশি সময়ও ব্যয় হয়েছে তাদের। ফলে খেলা না দেখে তারা যেতে চান না তারা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর ১টায়। তবে বিসিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে তার ২ ঘণ্টা আগেই খেলা স্থগিত ঘোষণা করে। তবে ১২টার দিক থেকেই স্টেডিয়ামের সামনে জড়ো হতে থাকেন সমর্থকরা। খেলা স্থগিতের কথা জানতে পেরে হতাশ হয়ে অনেকেই স্টেডিয়াম ত্যাগ করেন। তবে ক্ষুব্ধ সমর্থকদের একটি অংশ অবস্থান নেয় স্টেডিয়ামের মূল প্রবেশ পথে।

এসময় তারা বিভিন্নরকম স্লোগান দিতে শুরু করে। বিসিবি ভুয়া, খেলা চাই, দিতে হবে; অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, নারায়ে তাকবির, আল্লাহু আকবর। কুমিল্লা থেকে আসা শামীম হোসেন (২৭) সময় সংবাদকে বলেন, 'আমরা দুই ভাই কুমিল্লা থেকে খেলা দেখতে এসেছি। আমাদের অর্থ আর সময়ের কোনো দাম নেই তাদের কাছে? আমাকে খেলা দেখতে দিতে হবে। আর খেলা বাতিল হলে আমার যাতায়াতের অর্থও দিতে হবে।'

প্রবেশ পথের অন্য পাশে সতর্ক অবস্থানে ছিল আইন-শৃঙ্খলা বাহিনী। শুরুতে তাদের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি। তবে দেড়টার দিকে স্টেডিয়ামের ফটকে ধাক্কা মারতে শুরু করেন সমর্থকরা। এসময় পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর মিলত দল এসে তাদের প্রতিহত করে।

ফটক খুলে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির দল ধাওয়া করলে ছত্রভঙ্গ হয়ে যায় সমর্থকরা। এসময় মাইকে করে তাদের স্টেডিয়াম এলাকা ছাড়ার নির্দেশনা দেয়া হয়। ধীরে ধীরে জটলা সরে যায়।

আরও পড়ুন

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব আল হাসানের শোক

এদিকে, বাতিল হওয়া খেলা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি। বিপিএলের গভার্নিং কাউন্সিলের এক উর্ধ্বতন কর্মকর্তা সময় সংবাদকে জানান, খেলা আগামীকাল দেয়ার বিষয়ে শুরুতে চিন্তা-ভাবনা করা হচ্ছিল। তবে সেক্ষেত্রেও কিছু জটিলতা রয়েছে। বেগম জিয়ার জানাজা ও দাফন আগামীকাল। এমন শোকের দিনে খেলা আয়োজন করা নিয়ে সন্দিহান বিসিবি।

অন্যদিকে, আগামীকাল খেলা রাখলে রংপুর ও ঢাকার পরপর ৩ দিন খেলা পড়ে যায়। তাতে এসব দলের খেলোয়াড়দের ওয়ার্কলোড বেশি হয়ে যায়। ফলে সেটাও করতে পারছে না বিসিবি। বোর্ডের জন্য সবচেয়ে ভালো বিকল্প এই ম্যাচ দুটি ঢাকায় নিয়ে যাওয়া। তবে সেক্ষেত্রে সিলেটের দর্শকদের রোষের মুখে পড়ার আশঙ্কা করছে বিসিবি। সব পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিতে একটু দেরি হচ্ছে বিসিবির। তবে খেলা সিলেটের বাইরে হলে আজকের ম্যাচের টিকিটের অর্থ বিনা শর্তে ফেরত পাবেন সমর্থকরা।

কে

  • বিপিএল
এ সম্পর্কিত আরও খবর
নারী বিপিএলের সূচিতে পরিবর্তন
নারী বিপিএলের সূচিতে পরিবর্তন
একপেশে ফাইনালে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স
একপেশে ফাইনালে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স
বিপিএল-বিগ ব্যাশে রিশাদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা 
বিপিএল-বিগ ব্যাশে রিশাদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা 
শেষ বলের ছক্কায় রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে সিলেট
শেষ বলের ছক্কায় রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে সিলেট
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।